Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতে ৮ কিমি পিচ-রাস্তা তৈরিতে বরাদ্দ ৬ কোটি টাকা

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বারাসত ১ ও ২ ব্লকের সংযোগকারী রাস্তাটি। দুর্ঘটনা ছিল নিত্যসঙ্গী। অবশেষে বেহাল সেই রাস্তা সংস্কারের উদ্যোগ নিল জেলা প্রশাসন।

বারাসতে ৮ কিমি পিচ-রাস্তা তৈরিতে বরাদ্দ ৬ কোটি টাকা
  • ৩০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বারাসত ১ ও ২ ব্লকের সংযোগকারী রাস্তাটি। দুর্ঘটনা ছিল নিত্যসঙ্গী। অবশেষে বেহাল সেই রাস্তা সংস্কারের উদ্যোগ নিল জেলা প্রশাসন। আট কিলোমিটারেরও বেশি রাস্তাটি প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে পিচের তৈরি হবে। দীর্ঘদিন পর প্রশাসন এই রাস্তা পিচের করার উদ্যোগ নেওয়া খুশি এলাকার মানুষ।

Advertisement

বারাসত ১ ও ২ ব্লকের মধ্যে সংযোগকারী কদম্বগাছি থেকে ভায়া আমুলিয়া হয়ে চৌমহা পর্যন্ত রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ। এই রাস্তার উপর দিয়েই কীর্তিপুর, ধোকরা, ভাগ্যবন্তপুর, দাদপুর, চক আমিনপুর, বালিপুর, কদম্বগাছি সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা নিত্য যাতায়াত করেন। এর মাধ্যমে সহজে একদিকে কলকাতা, অন্যদিকে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যাওয়া যায়। বর্তমানে বেহাল অবস্থায় রাস্তাটি। পিচ উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। মাটির গাড়ি যাতায়াতের ফলে আরও বেহাল হয়ে গিয়েছে এটি। রাস্তাটির এই হাল প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে। হাড়োয়ার উপ নির্বাচনে প্রার্থী হওয়ার পর রাস্তাটি সংস্কারের আশ্বাস দিয়েছিলেন হাড়োয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক রবিউল ইসলাম। সেই মতো তিনি বিধায়ক হওয়ার পরেই জেলা প্রশাসনের কাছে এই রাস্তা নিয়ে দরবার করেন। অবশেষে এই রাস্তা পিচের তৈরি করার জন্য বরাদ্দ হয়েছে পাঁচ কোটি ৯৬ লক্ষ টাকা। ধোকরার বাসিন্দা সুজন দাস বলেন, এই রাস্তাটি দিয়ে সাধারণ গাড়ির পাশে মাটির গাড়িও যায়। তাই বছরের পর বছর এটি বেহাল। বর্ষাকালে যাওয়াই যায় না। অবশেষে পিচ রাস্তা হবে জেনে ভালো লাগছে। এ বিষয়ে বিধায়ক রবিউল ইসলাম বলেন, জেলা প্রশাসনের তৎপরতায় এই দীর্ঘ রাস্তাটি পিচের তৈরি করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ