Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যুবসাথীর ৪৭ লক্ষ ফর্ম ডিজিটাইজ করা বাকি, দ্রুত শেষ করার নির্দেশ

যুবসাথী প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে। অনলাইনে আবেদন করা যুবক-যুবতীদের সব প্রক্রিয়া দ্রুতই হয়েছে। কিন্তু অফলাইনে যাঁরা ফর্ম পূরণ করেছেন, তাঁদের অনেকেরই এখনো সেই আবেদন ডিজিটাইজ করার কাজ বাকি আছে।

যুবসাথীর ৪৭ লক্ষ ফর্ম ডিজিটাইজ করা বাকি, দ্রুত শেষ করার নির্দেশ
  • ১০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: যুবসাথী প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে। অনলাইনে আবেদন করা যুবক-যুবতীদের সব প্রক্রিয়া দ্রুতই হয়েছে। কিন্তু অফলাইনে যাঁরা ফর্ম পূরণ করেছেন, তাঁদের অনেকেরই এখনো সেই আবেদন ডিজিটাইজ করার কাজ বাকি আছে। সেটা না-হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। কারণ অনলাইনে পুরো ব্যাপারটি আপলোড হওয়ার পরই বাকি প্রক্রিয়া শুরু হবে। সরকারি রিপোর্ট অনুযায়ী, এখনও ৪৭ লক্ষের সামান্য বেশি আবেদন ডিজিটাইজেশন করা বাকি আছে। কয়েকদিনের মধ্যে এই কাজ শেষ করতে চাপ দিচ্ছে নবান্ন। এখন কতদিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে পারবে জেলাগুলি, সেটাই দেখার। 

Advertisement

সব মিলিয়ে ৬০ লক্ষের কিছু বেশি আবেদনের ডিজিটাইজেশন করতে হবে। তার মধ্যে সোমবার পর্যন্ত ১০ লক্ষের বেশি ফর্ম অনলাইনে তোলা সম্ভব হয়েছে। যেখানে যেমনভাবে এই কাজ হচ্ছে সেখানে সেভাবেই টাকা ছাড়ার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু এখনো একটা বড়ো সংখ্যক আবেদনের ডিজিটাইজেশন করা বাকি, তাই এইসব আবেদনকারীকে টাকা পাওয়ার জন্য আরো কিছুটা অপেক্ষা করতে হবে বলেই মনে করছে প্রশাসন।  রাজ্যের রিপোর্ট অনুযায়ী, সর্বাধিক আবেদন পড়েছে দক্ষিণ ২৪ পরগনায়। এখানে অফলাইন বা ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিয়েছিলেন ৫ লক্ষ ৮২ হাজার ৭১১ জন। এক লক্ষের মতো ফর্ম ডিজিটাইজ করা হয়েছে। যেসব জেলায় আবেদনকারী বেশি, সেখানে কাজও অনেক বাকি রয়েছে। তালিকায় উল্লেখযোগ্য জেলাগুলি হল—উত্তর ২৪ পরগনা, নদীয়া, হুগলি প্রভৃতি।

সম্পর্কিত সংবাদ