Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শহরে ট্রাইবুনালে ৪,৩০৩

এসআইআরে ‘বিচারাধীন’ থাকার পর যাঁদের নাম বাদ গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁদের ভোটাধিকার নিষ্পত্তির জন্য গঠিত হয়েছে ট্রাইবুনাল।

শহরে ট্রাইবুনালে ৪,৩০৩
  • ১৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরে ‘বিচারাধীন’ থাকার পর যাঁদের নাম বাদ গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁদের ভোটাধিকার নিষ্পত্তির জন্য গঠিত হয়েছে ট্রাইবুনাল। জেলায় জেলায় ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসে ট্রাইবুনালের আবেদন জমা নেওয়া হচ্ছে। কলকাতাজুড়ে ইতিমধ্যে ট্রাইবুনালে আবেদন জানিয়েছেন ৪,৩০৩ জন। সোমবার কমিশনের তরফে এই তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয়ভাবে ট্রাইবুনাল বসছে জোকা আইআইএমে। আপাতত ১৯টি জেলার ট্রাইবুনাল এখানেই গঠন করা হয়েছে। আগামী দিনে জেলায় জেলায় ট্রাইবুনালের পরিকল্পনা রয়েছে। এদিন উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা সাংবাদিক বৈঠক করেন। সেখানে বলা হয়েছে, উত্তর কলকাতার ১৪২৮ জন এবং দক্ষিণ কলকাতার ২৮৭৫ জন ট্রাইবুনালে আবেদন জানিয়েছেন। উত্তর কলকাতার ক্ষেত্রে জেশপ বিল্ডিং ও দক্ষিণের জন্য আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে ট্রাইবুনালের আবেদন জমা নেওয়া হচ্ছে। এসআইআরের পর উত্তর কলকাতার ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৭১ হাজার ৮১০ এবং দক্ষিণ কলকাতার ৬ লক্ষ ৯৭ হাজার। এই চার হাজারের বেশি মানুষের মধ্যে ট্রাইবুনালের মাধ্যমে শেষ পর্যন্ত কতজন ভোটার তালিকায় নাম তুলতে পারেন, সেটাই দেখার।

Advertisement
সম্পর্কিত সংবাদ