Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

হাসিনার দেশত্যাগের পর সংখ্যালঘুদের উপর ৩,১০০ হামলা

২০২৪ সালের আগস্ট মাসে শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের উপর প্রায় ৩ হাজার ১০০টি হামলার ঘটনা ঘটেছে।

হাসিনার দেশত্যাগের পর সংখ্যালঘুদের উপর ৩,১০০ হামলা
  • ১৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ২০২৪ সালের আগস্ট মাসে শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের উপর প্রায় ৩ হাজার ১০০টি হামলার ঘটনা ঘটেছে। রাজ্যসভায় একটি লিখিত প্রশ্নের উত্তরে এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার। বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য বিশ্লেষণ করেই এই তালিকা তৈরি করা হয়েছে বলে কেন্দ্র জানিয়েছে। বৃহস্পতিবার রাজ্যসভায় বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গারিটা জানান, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, সম্পত্তি, ব্যবসা ও ধর্মীয়স্থানে হামলার ঘটনাগুলির উপর কড়া নজর রাখছে ভারত সরকার। হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা যাতে নিশ্চিত হয়, তার জন্য বাংলাদেশ প্রশাসনের সর্বোচ্চ স্তরে বারবার বলা হচ্ছে বলেও রাজ্যসভায় জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘ভারত সরকার আশা করে যে, বাংলাদেশ প্রশাসন প্রত্যেকটি ঘটনার তদন্ত করবে এবং হত্যা, আগুন লাগানো ও হিংসার সঙ্গে যুক্তরা বিচারের মুখোমুখি হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ