Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শনি-রবিতে হাওড়া শাখায় বাতিল ৩০টি লোকাল ট্রেন

রেলের জরুরি সংস্কার কাজের জন্য আগামী শনি-রবিবার হাওড়া ডিভিশনে ৩০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। কাজটি হবে মূলত শেওড়াফুলি ও দিয়াড়া স্টেশনের মাঝে। সপ্তাহ শেষের এই দু’দিনে রেলব্রিজের আপৎকালীন মেরামতি কাজ চলবে।

শনি-রবিতে হাওড়া শাখায়  বাতিল ৩০টি লোকাল ট্রেন
  • ১২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেলের জরুরি সংস্কার কাজের জন্য আগামী শনি-রবিবার হাওড়া ডিভিশনে ৩০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। কাজটি হবে মূলত শেওড়াফুলি ও দিয়াড়া স্টেশনের মাঝে। সপ্তাহ শেষের এই দু’দিনে রেলব্রিজের আপৎকালীন মেরামতি কাজ চলবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট অংশের ওভারহেড তারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে এই কাজ হবে। স্বভাবতই ট্রেন চলাচল বিঘ্নিত হবে। শনিবার বাতিল ট্রেনগুলির নম্বর হল–তারকেশ্বর-হাওড়া (আপ-ডাউন) ৩৭৩৫২, ৩৭৩৫৪, ৩৭৩৪৯, ৩৭৩৫১। ররিবার বাতিল লোকালগুলির নম্বর হল–তারকেশ্বর থেকে ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২, ৩৭৩৫৬, ৩৭৩৫৮, ৩৭৪১২, ৩৭৪১৬। হাওড়া থেকে–৩৭৩৭১, ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৭, ৩৭৩৫৩, ৩৭৩৫৫, ৩৭৩৫৯, ৩৭৩০৭। গোঘাট থেকে–৩৭৩৭২। আরামবাগ থেকে–৩৭৩৬০। হরিপাল থেকে–৩৭৩০৮। শেওড়াফুলি থেকে–৩৭৪১১, ৩৭৪১৫। এছাড়া ট্রেন নম্বর ৩৭৩৭৩ লোকালটি হাওড়া ও তারকেশ্বর থেকে রবিবার আংশিক বাতিল থাকবে। এই কাজের জন্য রবিবার ৩৭৩৭৩ নম্বর ট্রেনটি যাত্রা শুরুর প্রান্তিক স্টেশন বদল করবে। লোকালটি তারকেশ্বর থেকে সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে গোঘাট পর্যন্ত যাত্রা করবে। একইভাবে ৩৭৩২৪ নম্বর ট্রেনটি ছুটির দিনে সকাল ৯টা ৩২ মিনিটের বদলে ১০ মিনিট দেরিতে যাত্রী নিয়ে যাত্রা করবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ