Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

মেক্সিকোতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২১ জনের, জখম বহু

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ২১ জনের। জখম বহু। বুধবার(স্থানীয় সময়) দুর্ঘটনাটি ঘটেছে মেক্সিকোর ওক্সাকা ও পিউব্লা প্রদেশের সংযোগকারী জাতীয় সড়কে।

মেক্সিকোতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২১ জনের, জখম বহু
  • ১৫ মে, ২০২৫ ১৩:০৫
Prefer us on Google

মেক্সিকো সিটি: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ২১ জনের। জখম বহু। বুধবার(স্থানীয় সময়) দুর্ঘটনাটি ঘটেছে মেক্সিকোর ওক্সাকা ও পিউব্লা প্রদেশের সংযোগকারী জাতীয় সড়কে। পিউব্লার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তিনটি গাড়ি পরপর ধাক্কা মারে একে ওপরকে। যার ফলে মৃত্যু হয় ২১ জনের। জখম বহু। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। একটি ট্যাঙ্কার, যাত্রীবাহী বাস ও চারচাকার মধ্যে ঘটেছে সংঘর্ষ। যার ফলে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৮ জনের।

Advertisement

বাকি তিনজন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। কীভাবে ঘটল দুর্ঘটনাটি? মেক্সিকো পুলিস জানিয়েছে, সিমেন্ট বোঝাই ওই ট্যাঙ্কারটি দ্রুত গতিতে যাচ্ছিল। অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং উল্টো দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয় সেটির। তাদের মাঝে ঢুকে দুর্ঘটনার কবলে পড়ে একটি চারচাকা গাড়িও। সংঘর্ষের ফলে তিনটি গাড়িতেই আগুন লেগে যায়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও দমকল। আগুন নিভিয়ে জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ