Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

রুশ তেল কিনলে ১০০% শুল্ক! বিল পাশ মার্কিন সেনেটে, টার্গেট ভারত-চীন

বিলটি মার্কিন সেনেটে ৮৬-১১ ভোটে পাশ হয়েছে। যদিও সেটি এখনও আইনের রূপ পায়নি।

রুশ তেল কিনলে ১০০% শুল্ক! বিল পাশ মার্কিন সেনেটে, টার্গেট ভারত-চীন
  • ৮ আগস্ট, ২০২৬ ১২:৫৫
Prefer us on Google

ওয়াশিংটন, ৮ আগস্ট: অজুহাত ইউক্রেন যুদ্ধ। রাশিয়া থেকে তেল কেনা বন্ধের জন্য ভারতের উপরে বহুদিন থেকে চাপ দিচ্ছে আমেরিকা। এবার ১০০ শতাংশ শুল্কের খাঁড়া নেমে আসার আশঙ্কা নয়াদিল্লির উপরে। এমনই একটি বিল অনুমোদন করেছে সে আমেরিকার সেনেট। যেখানে বলা হয়েছে, রাশিয়ার তেল ও গ্যাসের আমদানিকারক শীর্ষ পাঁচ দেশের পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে পারবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পাঁচ দেশের মধ্যে অন্যতম ভারত ও চীন। এছাড়াও তালিকায় আছে আজারবাইজান, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া।

Advertisement

‘লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ বিলটি মার্কিন সেনেটে ৮৬-১১ ভোটে পাশ হয়েছে। যদিও সেটি এখনও আইনের রূপ পায়নি। পরবর্তী ধাপে তা মার্কিন আইনসভা ‘কংগ্রেসের’ নিম্নকক্ষ অর্থাৎ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস-এ পাশ করাতে হবে। আগামী ৩১ তারিখ সেখানে এই বিলটি পেশের সম্ভাবনা। বিলটিতে রাশিয়ার নেতা ও কর্মকর্তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। এর আওতায় রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দেশটির ধনকুবের ব্যবসায়ী এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো।

যদিও এই বিল ঘিরে মার্কিন মুলুকে বিতর্কের ঝড়ও উঠেছে। ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যদের একাংশের আশঙ্কা, এই বিলের মাধ্যমে ব্যাপক নতুন শুল্ক আরোপের ক্ষমতা পেয়ে যাবেন প্রেসিডেন্ট। যা তিনি নিজের ইচ্ছামতো অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন। অতীতে এমন ঘটনা যে ঘটেছে, তাও মনে করিয়ে দিয়েছেন এই সমস্ত রাজনীতিবিদরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ