Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আমাদের পাড়া, আমাদের সমাধান শিবিরে যোগদান ২ কোটি মানুষের

কোন এলাকায় কী কাজ হবে তা ঠিক করছেন এলাকার মানুষই। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির মাধ্যমে ছোটো ছোটো সমস্যার সমাধানের জন্য দেশে প্রথম এমন পদক্ষেপ নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে।

আমাদের পাড়া, আমাদের সমাধান শিবিরে যোগদান ২ কোটি মানুষের
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোন এলাকায় কী কাজ হবে তা ঠিক করছেন এলাকার মানুষই। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির মাধ্যমে ছোটো ছোটো সমস্যার সমাধানের জন্য দেশে প্রথম এমন পদক্ষেপ নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। যেখানে ২ কোটির গোড়ায় এসে পৌঁছেছে রাজ্যজুড়ে চলা এই শিবিরে আশা মানুষের সংখ্যা। রাজ্যের তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যা পর্যন্ত ১ কোটি ৯৯ লক্ষ ৪৫ হাজার ৯০৭ জন এসেছেন আমাদের পাড়া আমাদের সমাধানের ২৫ হাজার ৮৯২টি ক্যাম্পে। 

Advertisement

প্রশাসনিক মহল সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র সোমবার রাজ্যজুড়ে আয়োজিত হয়েছে ৫৪০টি ক্যাম্পে। যেখানে এদিনই এসেছিলেন ৪ লক্ষ ৮২ হাজার ৫১৫ জন। ফলে, শীঘ্রই ২ কোটি মানুষের আসার নতুন রেকর্ড তৈরি হবে। ২ আগস্ট থেকে চালু হয়েছে এই কর্মসূচি। এবার ৫১ দিনের মাথাতেই এই সংখ্যা ২ কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা খরচ করে উন্নত পরিষেবা সুনিশ্চিত করবে রাজ্য। কাজ দ্রুত শুরু করার সুবিধার্থে, এতদিন যত কাজের অনুরোধ এসেছে তার জন্য দরপত্র ডেকে রাখতে বলা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ