Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে শ্যামপুরের ২ বছরের শিশু

শ্যামপুরের অর্নিশ ধারার বয়স দু’বছর। এই বয়সে বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ এবং ইংরেজি বর্ণমালার ২৬টি অক্ষর বলতে পারে।

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে শ্যামপুরের ২ বছরের শিশু
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: শ্যামপুরের অর্নিশ ধারার বয়স দু’বছর। এই বয়সে বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ এবং ইংরেজি বর্ণমালার ২৬টি অক্ষর বলতে পারে। এছাড়া চারটি ইংরেজি ও ২০টি বাংলা ছড়া বলতে পারে। একইসঙ্গে বাস, প্লেন সহ ১৭টি যানবাহনের নাম, ১২টি আনাজ, ১৪টি ফল, ২৪ রকমের প্রাণী, শরীরের ২৩টি অংশের নাম বলে ফেলে। এর পাশাপাশি ১০টি প্রাণীর গলার আওয়াজ নকল করতে পারে। এক থেকে ১০ পর্যন্ত গণনাও করতে পারে। এই কৃতিত্বের অংশীদার বলে অর্নিশের নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। সম্প্রতি সংস্থার তরফে পাঠানো একাধিক উপহার তার বাড়ি পৌঁছয়। জানা গিয়েছে, অর্নিশের বাবা অরিন্দম ধারা আন্দামান দীপপুঞ্জের আবহাওয়া অফিসের কর্মচারী। মা রিয়া ধারা কমিউনিটি হেলথ অফিসার। -বাবা মায়ের সঙ্গে অর্নিশ।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ