Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআরে মৃতদের ২ লক্ষ

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত কারণে রাজ্যে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।

এসআইআরে মৃতদের ২ লক্ষ
  • ৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত কারণে রাজ্যে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। একই কারণে অসুস্থ হয়ে কেউ হাসপাতালে ভর্তি থাকলে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। বুথ লেভেল অফিসার (বিএলও) হোক বা সাধারণ ভোটার—এসআইআর সংক্রান্ত কারণ থাকলেই এই সাহায্য মিলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মঙ্গলবার নবান্ন সভাঘরের অনুষ্ঠান থেকে তিনি জানান, এসআইআরের জন্য আত্মঘাতী এবং অসুস্থ হয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে। ১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এঁদের মধ্যে আছেন তিনজন বিএলও, যাঁরা আত্মহত্যার চেষ্টা করেছিলেন। মমতা বলেন, ‘এঁদের পরিবারের দুর্দিনে রাজ্য সরকার সর্বতোভাবে পাশে আছে। সামাজিক দায়িত্ব হিসেবেই আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ