Bartaman Logo
১০ জুন, ২০২৬

পাঞ্জাবে বিজেপি নেতার বাড়ির সামনে গ্রেনেড হামলার ঘটনায় ধৃত ২

পাঞ্জাবের জলন্ধরে প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী তথা বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়ার বাড়ির সামনে গ্রেনেড হামলা। সোমবার গভীর রাতের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

পাঞ্জাবে বিজেপি নেতার বাড়ির সামনে গ্রেনেড হামলার ঘটনায় ধৃত ২
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: পাঞ্জাবের জলন্ধরে প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী তথা বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়ার বাড়ির সামনে গ্রেনেড হামলা। সোমবার গভীর রাতের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস সূত্রে খবর, ই-রিকশ করে এসে বিজেপি নেতার বাড়ির সামনে গ্রেনেড ছোড়া হয়। তদন্তে নেমে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ই-রিকশটিও বাজেয়াপ্ত করা হয়েছে। এনিয়ে ডিজিপি (আইন-শৃঙখ্লা) অর্পিত শুক্লা জানান, ধৃতদের সঙ্গে পাকিস্তানের আইএসআই ও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ রয়েছে। রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই এই ছক কষা হয়েছিল। এই হামলার মাস্টারমাইন্ড হলেন লরেন্স বিষ্ণোইর সহযোগী জিশান আখতার ও পাকিস্তানের গ্যাংস্টার শেহজাদ ভাট্টি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে হামলার পরই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে বব্বর খালসার জঙ্গি হ্যাপি পাসিয়া। বিগত কয়েক মাসে রাজ্যে একের পর এক বিস্ফোরণের ঘটনায় আপ সরকারের কড়া সমালোচনা করেছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী ভগবন্ত মনের পদত্যাগের দাবি জানিয়েছে তারা।

Advertisement

সোমবার গভীর রাতে বিস্ফোরণের শব্দে রীতিমতো হইচই পড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় বিজেপি নেতার বাড়ির অ্যালুমিনিয়াম পার্টিশন, কাঁচের জানালা, গাড়ি ও বাইক। সেইসময় বাড়িতেই ছিলেন তিনি। তবে কেউ আহত হননি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও ফরেন্সিক দল। এপ্রসঙ্গে বিজেপি নেতা বলেন, ‘বাড়িতে ঘুমোচ্ছিলাম। রাত একটার দিকে বিকট শব্দ পাই। ভেবেছিলাম বাজ পড়ার শব্দ। পরে জানতে পারি, বিস্ফোরণ হয়েছে। দ্রুত পুলিসে খবর দেওয়া হয়।’ ঘটনার তদন্তে নেমে লরেন্স বিষ্ণোই, আইএসআইয়ের পাশাপাশি বব্বর খালসা জঙ্গি গোষ্ঠীর যোগসূত্র হাতে পেয়েছে পুলিস। জোরকদমে তদন্ত শুরু হয়েছে। 
বিগত পাঁচ মাসে অমৃতসর ও গুরদাসপুর থানাকে টার্গেট করে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাড়ির সামনে গ্রেনেড হামলায় ক্ষোভে ফুঁসছে বিরোধীরা। তাঁদের কথায়, রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ বর্তমান সরকার। অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই।

Advertisement
সম্পর্কিত সংবাদ