


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ-রানাঘাট ও শিয়ালদহ-রানাঘাট ভায়া বনগাঁ এসি লোকালে বাড়তি স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এই বাড়তি পরিষেবা পাবেন যাত্রীরা। শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল শ্যামনগর ও বেলঘরিয়া স্টেশনে দাঁড়াবে। অন্যদিকে, শিয়ালদহ-রানাঘাট ভায়া বনগাঁ এসি লোকালটি চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর রোড, বিড়া ও বিরাটি স্টেশনে নতুন স্টপেজ দেবে। আপাতত একমাসের জন্য পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই পরিষেবা।