Bartaman Logo
৯ জুন, ২০২৬

অমৃতসরে বিষমদের বলি ২১, পুলিসের জালে ১০

সোমবার রাতে পাঞ্জাবের অমৃতসরে বিষমদ পান করে মৃত্যু হল ২১ জনের। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

অমৃতসরে বিষমদের বলি ২১, পুলিসের জালে ১০
  • ১৪ মে, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

চণ্ডীগড়: সোমবার রাতে পাঞ্জাবের অমৃতসরে বিষমদ পান করে মৃত্যু হল ২১ জনের। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। কর্তব্যে গাফিলতির অভিযোগে একজন ডিএসপি ও এসএইচও-কে সাসপেন্ড করা হয়েছে।

Advertisement

এদিন অমৃতসর (গ্রামীণ) এসএসপি মনিন্দর সিং  জানিয়েছেন, ‘সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ খবর আসে, অমৃতসরের মাজিঠা ব্লকের একাধিক গ্রামে বিষমদ খেয়ে একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। অসুস্থদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। ইতিমধ্যেই মদের কারবারি পরবজিৎ সিং ও এই অপরাধের কিং পিন সাহাব সিং সহ মোট ১০জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
মৃতদের মধ্যে বেশিরভাগই ভাঙ্গালি, পাতালপুরী, মারারি কালান ও থেরেওয়ালের বাসিন্দা। ইতিমধ্যেই মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। কোথায় কোথায় এই মদ বিক্রি হয়েছে, তা চিহ্নিত করতে এলাকাজুড়ে তল্লাশি শুরু হয়েছে। আরও কেউ অসুস্থ হয়েছেন কি না, তা খুঁজে বের করে তাঁদের চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে। এজন্য জেলা প্রশাসনের তরফে গঠন করা হয়েছে কয়েকটি মেডিক্যাল টিম।
ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি ক্ষোভপ্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তাঁর স্পষ্ট বার্তা, এটি কোনও দুর্ঘটনা নয়। পরিকল্পিত খুন। কোনওভাবেই দোষীদের রেয়াত করা হবে না। একই বার্তা দিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বক্তব্য, দোষীরা যতই প্রভাবশালী হোক  না কেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ