Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

প্রতি বছরে থ্যালাসেমিয়া আক্রান্ত ১৫ হাজার শিশু

প্রতি বছরে থ্যালাসেমিয়া  আক্রান্ত ১৫ হাজার শিশু
  • ১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রতি বছর ১০ থেকে ১৫ হাজার থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্ম হচ্ছে ভারতে। তাই থ্যালাসেমিয়া নিয়ে বিশেষ সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়েছিল দক্ষিণেশ্বরের হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন-এ। উপস্থিত ছিলেন  ডাঃ রমেন্দু হোমচৌধুরি সহ থ্যালাসেমিয়া সোসাইটি অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট ডাঃ অশোক কুমার মিশ্র, কলেজের অধ্যক্ষ এবং সেক্রেটারি ডঃ সোমা ঘোষ। ছিলেন ডঃ মধুমিতা সেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ, ছাত্রছাত্রী ও অভিভাবকরা। চিকিত্‍সকরা অসুখ রোধে বিয়ের আগে রক্ত পরীক্ষা করানোর কথা বলেন। সন্তানসম্ভবা হওয়ার পরেও ভ্রূণের রক্তপরীক্ষা করানোর কথাও বলা হয়। সরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নিখরচায় ও নামমাত্র খরচে এই পরীক্ষা করানো যায়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ