Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আশা জিইয়ে রাখলেন জেরেভ

ফরাসি ওপেনে জেরেভ স্ট্রেট সেটে হারালেন জোডারকে। শীর্ষ বাছাইদের মধ্যে একমাত্র জেরেভের সামনে ট্রফি জয়ের সুযোগ। বিস্তারিত পড়ুন।

আশা জিইয়ে রাখলেন জেরেভ
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: ফরাসি ওপেনের শেষ চারে আলেকজান্ডার জেরেভ। মঙ্গলবার স্পেনের রাফায়েল জোডারকে স্ট্রেট সেটে হারালেন দ্বিতীয় বাছাই তারকা। জার্মান খেলোয়াড়ের অনুকূলে খেলার ফল ৭-৬ (৭-৩), ৬-১, ৬-৩। এই জয়ের সুবাদে শীর্ষ বাছাইদের মধ্যে কেবল জেরেভের সামনেই রইল ট্রফি জয়ের হাতছানি। উল্লেখ্য, এর আগে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন জানিক সিনার (শীর্ষ বাছাই) ও নোভাক জকোভিচ (তৃতীয় বাছাই)। এছাড়া চোটের জন্য ফরাসি ওপনে থেকে নাম তুলে নিয়েছিলেন কার্লোস আলকারাজ। 

Advertisement

এদিকে, ক্লে কোর্টে জয়ের রথ ছোটাচ্ছেন এরিনা সাবালেঙ্কা। এদিন তারকার ডুয়েল জিতে চ্যাম্পিয়নশিপের দাবি আরও পোক্ত করলেন বেলারুশের সুন্দরী। নাওমি ওসাকাকে স্ট্রেট সেটে উড়িয়ে শেষ আটে নিজের জায়গা পাকা করলেন মহিলাদের শীর্ষ বাছাই তারকা। সাবালেঙ্কার পক্ষে খেলার ফল ৭-৫, ৬-৩। ম্যাচ জিতলেও এদিন প্যারিসের গরমে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। তবে প্রতিবন্ধকতাকে হারিয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন সাবালেঙ্কা। বুধবার কোয়ার্টার-ফাইনালে তাঁর প্রতিপক্ষ রুশ তারকা ডায়ানা স্লাইডার।

Advertisement
সম্পর্কিত সংবাদ