Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬

নয়া প্রজাতির উভচর প্রাণী আবিষ্কার জেডএসআইয়ের

পশ্চিমঘাট পর্বতমালায় নয়া প্রজাতির কেঁচো জাতীয় উভচর প্রাণী (সেসিলিয়ান) আবিষ্কার করলেন জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার পশ্চিমাঞ্চল কেন্দ্রের বিজ্ঞানীরা। তাঁরা যৌথভাবে কাজ করেছেন যশোবন্তরাও চৌহ্বান মহাবিদ্যালয় (হালকার্নি), সাবিত্রীবাঈ ফুলে পুনে বিশ্ববিদ্যালয় এবং গোয়ার মাদেই রিসার্চ সেন্টারের গবেষক-অধ্যাপকদের সঙ্গে।

নয়া প্রজাতির উভচর প্রাণী আবিষ্কার জেডএসআইয়ের
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমঘাট পর্বতমালায় নয়া প্রজাতির কেঁচো জাতীয় উভচর প্রাণী (সেসিলিয়ান) আবিষ্কার করলেন জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার পশ্চিমাঞ্চল কেন্দ্রের বিজ্ঞানীরা। তাঁরা যৌথভাবে কাজ করেছেন যশোবন্তরাও চৌহ্বান মহাবিদ্যালয় (হালকার্নি), সাবিত্রীবাঈ ফুলে পুনে বিশ্ববিদ্যালয় এবং গোয়ার মাদেই রিসার্চ সেন্টারের গবেষক-অধ্যাপকদের সঙ্গে। কোলাপুরের, চাঁদগড়ে ব্যবহৃত মারাঠি উপভাষাকে সম্মান দিয়ে এই প্রাণীটির নাম রাখা হয়েছে জেজেনিওফিস চাঁদগড়ি। মহারাষ্ট্রের উত্তরে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালার তরাই অঞ্চল থেকেই প্রাণীটি মিলেছে। গোটা পৃথিবীতে যখন ৪১ শতাংশ উভচর প্রাণী বিলুপ্ত হওয়ার মুখে, তখন এই আবিষ্কার বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই জানিয়েছে জেডএসআই। ভারতে এখনও পর্যন্ত ৪১টি সেসিলিয়ান প্রজাতি নথিভুক্ত রয়েছে। তার মধ্যেই রয়েছে জেজেনিওফিস। এর ফলে জেজেনিওফিসের সংখ্যা বেড়ে হল ১২টি। এর মধ্যে ১১টিই রয়েছে পশ্চিমঘাট পর্বতমালায়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ