পুরোহিতকে তাক করে মাথায় গুলি, চাঞ্চল্য এলাকায়
  • ৩০ অক্টোবর, ২০২৬ ১৮:২৪
Prefer us on Google

পাটনা, ৩০ অক্টোবর: প্রতিদিনের মতোই গতকালও পুজো করতে বেরিয়েছিলেন বিহারের এক পুরোহিত। কিন্তু এরপর আর বাড়ি ফেরা হল না তাঁর। রাতেই তাঁর মাথায় গুলি করে পালাল দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটেছে বিহারের সারণ জেলার সেরুকাহান গ্রামে। মৃতের নাম রবি কিশোর মিশ্রা (৩৭)। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, গতকাল রাতে সেরুকাহানে পুজো করতে গিয়েছিল রবি। সেখানেই দুষ্কৃতিরা তাঁর মাথায় গুলি করে চম্পট দেয়। ভোরবেলায় গ্রামবাসীরা দেখতে পান ইটের স্তূপের পাশে পুরোহিতের মৃতদেহ পরে আছে। তৎক্ষণাৎ পু্লিশকে খবর দেন তাঁরা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারপর তাঁরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপতালে পাঠান। গ্রামবাসীরা জানান, বাড়ি বাড়ি গিয়ে শিবের পূজো করতেন কিশোর। এর পাশাপাশি সারণের একটি মন্দিরেও পুজো করতেন তিনি। তাঁর স্ত্রীও চার বছর আগে মারা যান। বাড়িতে দুই ছেলে ও এক মেয়ের সঙ্গেই থাকতেন তিনি।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একটি ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে। তাতে গুলির  অংশ ও অন্যান্য তথ্য প্রমাণ সংগ্রহ করছে তারা। খুনের কারণ এখনও অস্পষ্ট। সবদিক খতিয়ে দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।