Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চিড়িয়াখানার জমি: টেন্ডার প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ

চিড়িয়াখানার জমি বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য ডাকা টেন্ডার প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

চিড়িয়াখানার জমি: টেন্ডার  প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিড়িয়াখানার জমি বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য ডাকা টেন্ডার প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ জানায়, ২৩ জুলাই টেন্ডারের জন্য যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তা আপাতত স্থগিত থাকবে। আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া এ বিষয়ে পদক্ষেপ করতে পারবেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আলিপুর চিড়িয়াখানা সংলগ্ন এলাকায় রয়েছে অ্যাকোয়ারিয়াম, অডিটোরিয়াম, পশু হাসপাতাল, নার্সারি এবং স্টাফ কোয়ার্টার। ওই অডিটোরিয়াম এবং স্টাফ কোয়ার্টারের অবস্থা খারাপ। সেখানেই বাণিজ্যিক কাজের জন্য টেন্ডার ডেকে নোটিস জারি করা হয়েছিল। ওই নোটিসকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা করেছিল একটি সংস্থা। সোমবার সেই মামলার শুনানিতে পর টেন্ডার প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছে ডিভিশন বেঞ্চ।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ