Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

জিনাতের বিরতি

সোশ্যাল মিডিয়ায় সদা সক্রিয়। এই বিশেষণই খাপ খায় অভিনেত্রী জিনাত আমানের সঙ্গে।

জিনাতের বিরতি
  • ২৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সোশ্যাল মিডিয়ায় সদা সক্রিয়। এই বিশেষণই খাপ খায় অভিনেত্রী জিনাত আমানের সঙ্গে। দৈনন্দিন জীবনের নানা আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী। তবে গত কয়েকদিন ধরে ‘নিরব’ তাঁর সমাজমাধ্যমের অ্যাকাউন্ট। কেন? সদ্য সেই প্রশ্নের জবাব নিজেই দিয়েছেন তিনি। অসুস্থ জিনাত। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। তবে তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল। সমাজমাধ্যমে এই খবরই দিয়েছেন অভিনেত্রী। হাসপাতালে তোলা একাধিক ছবি পোস্ট করে জিনাত লিখেছেন, ‘নিশ্চয়ই ভাবছেন, আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়েছি। এমন ভাবনা হতে পারে। আমি কাউকে দোষ দেব না। আসলে গত কয়েক সপ্তাহ ধরে আমার চিকিৎসা চলছিল। হাসপাতালে ভর্তি ছিলাম। সেখানে কীভাবে দিন কাটল, অবশ্যই জানাব।’ মুক্তির অপেক্ষায় ‘দ্য রয়্যালস’। এই সিরিজে জিনাত ছাড়াও দেখা যাবে ঈশান খট্টর, ভূমি পেডনেকরের অভিনয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ