Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ত্রিকোণ প্রেমের গল্পে

বেদাঙ্গ রায়না ও নওমিকা শরণের ত্রিকোণ প্রেমের গল্পে আসন্ন ছবিতে জুটি বাঁধছেন। ছবির শ্যুটিং শীঘ্রই শুরু হবে। বিস্তারিত পড়ুন।

ত্রিকোণ প্রেমের গল্পে
  • ১০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• অভিনেতা বেদাঙ্গ রায়না ও রাজেশ খান্নার নাতনি নওমিকা শরণের প্রেমের গুঞ্জন নিয়ে চর্চা চলছে বলিউডে। শোনা যাচ্ছে, আসন্ন একটি ছবিতে জুটি বাঁধতে চলেছেন তাঁরা। এই ছবির হাত ধরেই বড়োপর্দায় ডেবিউ করছেন নওমিকা। কমেডি থ্রিলার ঘরানার এই সিনেমায় একাধিক স্তর থাকবে বলে খবর। তবে কেবল বেদাঙ্গ ও নওমিকাই নয়, থাকবেন অভিনেত্রী প্রগতী শ্রীবাস্তব। ফলে ছবি যে ত্রিকোণ প্রেমের গল্প নিয়েই এগবে, বলাই বাহুল্য। যদিও গল্প প্রসঙ্গে এখনই কিছু বলতে নারাজ নির্মাতারা। তবে ম্যাডক ফিল্মস প্রযোজিত এই ছবিতে দু’টি নতুন জুটি পাওয়া যাবে বলে খুশি অনুরাগীরা। শীঘ্রই ছবির বাকি কাস্ট ঘোষণা হবে বলে খবর। পাশাপাশি শুরু হবে শ্যুটিংও। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ছবিটি মুক্তি পেতে পারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ