Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

দুর্গারূপে শুভশ্রী

দুর্গাপুজোর তোড়জোড় শুরু হয়েছে। চলছে দিন গোনা। পাশাপাশি শুরু হয়েছে মহালয়ার ভোরে আগমনি অনুষ্ঠানের প্রস্তুতিও।

দুর্গারূপে শুভশ্রী
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুর্গাপুজোর তোড়জোড় শুরু হয়েছে। চলছে দিন গোনা। পাশাপাশি শুরু হয়েছে মহালয়ার ভোরে আগমনি অনুষ্ঠানের প্রস্তুতিও। শোনা যাচ্ছে, ফের মহিষাসুরমর্দিনীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। টলিপাড়া তেমনই ইঙ্গিত দিচ্ছে। জল্পনা, এ বছর স্টার জলসার পরদায় দশভূজা রূপে থাকছেন নায়িকা। সোমবার নাকি তাঁর লুকটেস্টও সম্পন্ন হয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনই আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এর আগে একাধিকবার দেবী দুর্গার ভূমিকায় অভিনয় করেছেন শুভশ্রী। কিন্তু মহালয়ার অনুষ্ঠানে নতুন কিছু দর্শককে তিনি উপহার দেবেন বলে আশা অনুরাগীরদের। শুভশ্রীর পাশাপাশি বিভিন্ন ধারাবাহিকের একাধিক অভিনেত্রীকে দেবীর নানা ভূমিকায় দেখা যাবে বলে সূত্রের খবর। শীঘ্রই শ্যুটিং শুরু হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ