Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

যাত্রী সেজে অটো ভাড়া নিয়ে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১

যাত্রী সেজে অটো ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বাগডোগরা থানার পুলিস। সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ বাগডোগরার বিহার মোড় থেকে অটো ভাড়া করে এক ব্যক্তি। এরপর কিছুটা দূরে নির্জন এলাকায় গিয়ে চালকের গলা টিপে ধরে ওই যাত্রী সেজে থাকা দুষ্কৃতী।

যাত্রী সেজে অটো ভাড়া নিয়ে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বাগডোগরা: যাত্রী সেজে অটো ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বাগডোগরা থানার পুলিস। সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ বাগডোগরার বিহার মোড় থেকে অটো ভাড়া করে এক ব্যক্তি। এরপর কিছুটা দূরে নির্জন এলাকায় গিয়ে চালকের গলা টিপে ধরে ওই যাত্রী সেজে থাকা দুষ্কৃতী। ঘটনায় আহত চালক বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়ে থানায় অভিযোগ জানান। বিধুভূষণ দেবনাথ নামে ওই চালক বলেন, সোমবার রাতে  বিহার মোড় থেকে নেপালি ভাষী এক ব্যক্তি হাঁসখোয়া যাবে বলে অটোতে ওঠে। সেই অনুযায়ী হাঁসখোয়া যাওয়ার পথে টাইপু মোড়ে নির্জন এলাকায় আমাকে আচমকা পিছন থেকে গলা টিপে ধরে সে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। সাহায্যের জন্য আমি চিৎকার করলে সামনে থেকে আসা একটি চার চাকার গাড়িকে পুলিস ভ্যান ভেবে ওই দুষ্কৃতী চম্পট দেয়। পুলিস সিসি ক্যামেরার সাহায্য নিয়ে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ