Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

যৌথ বন পরিচালন কমিটির সভা

যৌথ বন পরিচালন কমিটির সভা
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: শুক্রবার কুমারগ্রাম ব্লকের ঘোড়ামারা বিট অফিসে খুট্টিমারি-ব্যাঙডোবা যৌথ বন পরিচালন কমিটির বার্ষিক সাধারণ সভা হয়। সভা থেকে নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৬ জনের কার্যকরী কমিটির সভাপতি হয়েছেন চৈতকুমার শর্মা। বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন বনদপ্তরের ভল্কা রেঞ্জের অন্তর্গত ঘোড়ামারা বিটের অফিসার নুর ইসলাম শেখ সহ অন্যরা।
Advertisement
সভায় গত বছরের আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয়। আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা হয়েছে। যৌথ বন পরিচালন কমিটির নতুন সভাপতি চৈতকুমার শর্মা বলেন, গ্রামের সমস্যাগুলি সমাধানের চেষ্টা করব। গ্রামে হাতির হামলা রুখতে কী কী করা যায়, সেই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ