পারথ টেস্টের প্রথম ইনিংসে রান পাননি যশস্বী জয়সওয়াল। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে দুরন্ত ব্যাট করছেন তিনি। যশস্বীর প্রশংসায় পঞ্চমুখ কিংবদন্তি সুনীল গাভাসকর। সানির মন্তব্য, ‘এই ছেলেটা স্পেশ্যাল। ও যেখান থেকে উঠে এসেছে তাতে খ্যাতি সামলানো সহজ নয়। কিন্তু ওর রানের খিদে মেটেনি। এটাই যশস্বীকে অনেক দূর নিয়ে যাবে। স্টার্কের বলে মারা ছক্কা যেমন তুলে ধরছে ঠিক কতটা আত্মবিশ্বাসী। এভাবে খেললে ও রাজত্ব করবে আন্তর্জাতিক আসরে।’



