সংবাদদাতা, বনগাঁ: ইউটিউবে ম্যাজিকের প্রতি আসক্তিই কাল হল সপ্তম শ্রেণির এক ছাত্রের! বাথরুম থেকে গামছায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ। মৃতের নাম রিপম মণ্ডল (১৩)। শুক্রবার ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার কালুপুর এলাকায়। স্থানীয় কাঠ ব্যবসায়ী দেবব্রত মণ্ডলের ছেলে রিপম। সেদিন দীর্ঘক্ষণ বাথরুম থেকে না বেরনোয় রিপমের মা ডাকাডাকি করেন। তাতে সাড়া দেয়নি রিপম। পরবর্তীতে পরিবারের লোকেরা বাথরুমের দরজা ভেঙে দেখেন, গামছায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে রিপম। দ্রুত বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



