ভারতীয় বিদ্যা মন্দির, পণ্ডিত যশরাজ স্কুল অব মিউজিক কলকাতা ও ভারতীয় সংস্কৃতি সংসদের মিলিত উদ্যোগে সম্প্রতি আয়োজিত হল ‘যুবা সঙ্গীত সমারোহ ২০২৫’। কলকাতার ভারতীয় সংস্কৃতি সংসদ প্রেক্ষাগৃহে আয়োজিত দু’দিন ব্যাপী এই শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান দর্শকের মন জয় করেছে। রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা অংশগ্রহণ করেন এই চিত্তাকর্ষক অনুষ্ঠানে। সকল শিল্পীর বয়সই অনুর্ধ্ব পঁচিশ। প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রখ্যাত সেতার বাদক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। বিশ্ববন্দিত তবলা বাদক পণ্ডিত সমর সাহা অনলাইনে শুভেচ্ছাবার্তা পাঠান।



