Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ যুবনেতার

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ যুবনেতার
  • ৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সাম্প্রতিক সময় বারবার চুঁচুড়ায় বিজেপির দল ভেঙেছে। রবিবার প্রাক্তন এক যুবমোর্চা পদাধিকারী অনুগামী সহ বিজেপি ছাড়লেন। চুঁচুড়ায় এক অনুষ্ঠানে চিন্ময় দাস নামে ওই নেতা তৃণমূলে যোগ দেন। তিনি বিজেপির যুব সংগঠনের জেলার সাধারণ সম্পাদক পদে ছিলেন। এদিন তাঁর হাতে পতাকা তুলে দেন তৃণমূল বিধায়ক ও জেলার সহ সভাপতি অসিত মজুমদার। অসিতবাবু বলেন, বিজেপির ভেদাভেদের রাজনীতিতে ক্ষুব্ধ হয়ে জনপ্রিয় এই যুবনেতা আমাদের কাছে এসেছেন। তাঁর শতাধিক অনুগামীকেও তৃণমূলের সদস্য করেছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ