পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওয়াটগঞ্জ থানা এলাকায় নিজের বাড়িতে পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন এক যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অনিকেত সাউ। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে। বা঩ড়িতে জল না থাকায় একতলায় পাম্পের ঘরে যায় অনিকেত। সেখানে সুইচ অন করতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ছিটকে পড়েন মেঝেতে। পরিবারের সদস্যরাই তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতাল সূত্রে খবর পায় ওয়াটগঞ্জ থানা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাম্পের বৈদ্যুতিক লাইন কোনোভাবে শর্ট সার্কিট হয়ে যায়। সেখানে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন অনিকেত। ঘটনাস্থল পরিদর্শন করেছে সিইএসসি।

Advertisement