Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

পুলিশকর্তা সেজে মহিলাদের সঙ্গে প্রতারণা, গ্রেপ্তার যুবক

বিবাহ সংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্মে নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দিতেন। ভুয়ো পরিচয়কে হাতিয়ার করে একের এক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি।

পুলিশকর্তা সেজে মহিলাদের সঙ্গে প্রতারণা, গ্রেপ্তার যুবক
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: বিবাহ সংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্মে নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দিতেন। ভুয়ো পরিচয়কে হাতিয়ার করে একের এক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি। তারপর বিশ্বাস অর্জন করে চলত প্রতারণা। নানা অজুহাতে মহিলার থেকে টাকা-পয়সা হাতিয়ে নিত অভিযুক্ত। তবে শেষ রক্ষা হয়নি, অন্তত ২১ জন মহিলার সঙ্গে প্রতারণার অভিযোগ আমেদাবাদের ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম হিমাংশু ওরফে রকি পাঞ্চাল। তার বাড়ি আমেদাবাদে হলেও থাকত রাজস্থানের উদয়পুরে। এআইয়ের সাহায্য নিয়ে পুলিশের উর্দি পরা ভুয়ো প্রোফাইল তৈরি করে সে। এরপর একটি ম্যাট্রিমনি ওয়েবসাইটে নিজের ওই ভুয়ো প্রোফাইল দিয়েছিল। নিজেকে সাব ইনস্পেকটর পরিচয় দিয়ে একের পর এক মহিলার সঙ্গে সম্পর্ক পাতিয়ে চলত প্রতরণা। আইনি ঝামেলা থেকে অব্যাহতি, চাকরি থেকে তাঁকে সাসপেন্ড করা হবে, এসব অজুহাত দেখিয়ে মহিলাদের থেকে টাকা আদায় করত। সম্প্রতি আমেদাবাদের দুই মহিলা রকির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। শুধু গুজরাত নয়, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও রাজস্থানের একাধিক মহিলার থেকে টাকা নিয়েছে তদন্তে জেনেছে পুলিশ। উদয়পুর থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের পর হেপাজতে নিয়েছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ