Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিশকে মারধরে পাকড়াও যুবক

শুক্রবার শেক্সপিয়র সরণি থানা এলাকায় কর্তব্যরত এক পুলিশ কর্মীকে কাজে বাধাদান ও মারধরের অভিযোগে গ্রেপ্তার হলেন এক যুবক।

পুলিশকে মারধরে পাকড়াও যুবক
  • ২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার শেক্সপিয়র সরণি থানা এলাকায় কর্তব্যরত এক পুলিশ কর্মীকে কাজে বাধাদান ও মারধরের অভিযোগে গ্রেপ্তার হলেন এক যুবক। জোড়াবাগানের বাসিন্দা ওই যুবকের নাম নবনীত বাগড়ি। শনিববার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক পায়েল বন্দ্যোপাধ্যায় তাঁকে দু’দিনের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী এদিন আদালতে সওয়ালে বলেন, ধৃত  যুবক শুক্রবার মদ্যপ অবস্থায় শেক্সপিয়র এলাকায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মোবাইলে ছবি তুলছিলেন। পুলিশ তাতে বাধা দেয়। অভিযোগ, এরপরই ওই যুবক এক পুলিশকর্মীকে মারধর শুরু করে দেন। তাতে তিনি কিছুটা আহত হন। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককে। এদিন 

Advertisement

ধৃতের তরফে আদালতে জামিনের আবেদন জানানো হয়। যদিও বিচারক তা নাকচ করে দেন।   

Advertisement
সম্পর্কিত সংবাদ