Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

তারাতলা‑কাণ্ড : কালীচরণের জামিন খারিজ করল আলিপুর জেলা আদালত

তারাতলা কাণ্ডে ধৃত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের জামিনের আবেদন এবার নাকচ করে দিল আলিপুরের জেলা আদালত।

তারাতলা‑কাণ্ড : কালীচরণের জামিন খারিজ করল আলিপুর জেলা আদালত
  • ২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তারাতলা কাণ্ডে ধৃত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের জামিনের আবেদন এবার নাকচ করে দিল আলিপুরের জেলা আদালত। শনিবার আলিপুরের ভারপ্রাপ্ত জেলা জজ শৌভিক দে অভিযুক্তের জামিনের আরজি নাকচ করে দেন। ৩৫ দিন হাজতে থাকা এই অভিযুক্তের জামিনের আবেদনের এদিন জোরালো আপত্তি জানান মামলার বিশেষ সরকারি কৌঁসুলি প্রশান্ত মজুমদার। অন্যদিকে, অভিযুক্তের কৌঁসুলিরা যে কোনো শর্তে কালীচরণের জামিনের আবেদন জানান। বিচারক মামলার কেস‑ডায়েরি খতিয়ে দেখে ধৃতের জামিনের আবেদন নাকচ করে দেন। গত ২৪ জুন তারাতলায় একটি নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বড়ো ধরনের বিপর্যয় ঘটে। তাতে ১৬জনের মৃত্যু হয়। এই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠিত হয়। পুলিশ তদন্তে নেমে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করে। তার মধ্যে রয়েছে অভিযুক্ত কালীচরণও। যার বিরুদ্ধে নির্মাণকারী সংস্থার কাছ থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগের পাশাপাশি পুরসভায় বসে এনিয়ে নানা আর্থিক লেনদেন চালাতেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ