Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সম্পত্তি বিবাদ, মা ও বোনকে মারধরে গ্রেপ্তার যুবক

মাকে ভুল বুঝিয়ে বোন সম্পত্তি দখলের চেষ্টা করছেন।

সম্পত্তি বিবাদ, মা ও বোনকে মারধরে গ্রেপ্তার যুবক
  • ২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাকে ভুল বুঝিয়ে বোন সম্পত্তি দখলের চেষ্টা করছেন। এই নিয়ে পারিবারিক বিবাদের জেরে মা ও বোনকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে চিৎপুর থানা এলাকায়। মায়ের অভিযোগের ভিত্তিতে ছেলে অয়ন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মারধর সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। 

Advertisement

চিৎপুর থানা এলাকায় পৈতৃক বাড়ি রয়েছে অয়নদের। অভিযুক্ত ব্যবসা করেন। বোন কর্মসূত্রে বেঙ্গালুরুতে রয়েছেন। মা একাই থাকেন এই বাড়িতে। অভিযোগকারীর পরিবারের দাবি, মেয়েই মায়ের খোঁজখবর রাখেন। তাঁকে দেখভাল করেন। অসুখ করলে মেয়ে এসে মায়ের যাবতীয় দায়িত্ব পালন করেন। অভিযোগ, ওই যুবক মায়ের দেখভাল করেন না। এই নিয়ে মা রীতিমতো অসন্তষ্ট ছিলেন। বোনের সঙ্গে একাধিকবার এই বিষয়ে কথা কাটাকাটি হয় দাদার। অভিযুক্ত যুবক দাবি করেন, বোন ভুল বোঝাচ্ছেন মাকে। আসলে সম্পত্তি দখল করতে চাইছেন বোন।
এসব নিয়ে মায়ের সঙ্গে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল ছেলের। বোন কয়েকদিন আগে বেঙ্গালুরু থেকে আসেন বাড়িতে। দাদা অভিযোগ করেন, সম্পত্তি দখল করতে চাইছেন বোন। এই নিয়ে শনিবার রাতে পারিবারিক অশান্তি চরমে ওঠে। অভিযোগ হঠাৎই মা ও বোনকে বেধড়ক মারধর শুরু করেন অয়ন দাস। দুজনের চিৎকার শুনে প্রতিবেশীরা ওই বাড়িতে আসেন। সেখানে এসে দেখেন মা ও বোন মার খাচ্ছেন। তাঁরাই তাঁদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় চিৎপুর থানায়। পুলিশ এসে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অয়ন দাস নামে ওই যুবককে। ররিবার তাকে শিয়ালদহ আদালতে তোলা হলে অভিযুক্ত যুবককে জামিন দেয় আদালত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ