Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিশুকে ‘ব্যাড টাচ’, ভাইরাল ভিডিও’র সূত্র ধরে গ্রেপ্তার অভিযুক্ত যুবক

শিশুকে ‘ব্যাড টাচ’, ভাইরাল ভিডিও’র সূত্র ধরে গ্রেপ্তার অভিযুক্ত যুবক
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দ্বিতীয় শ্রেণির পড়ুয়াকে প্রকাশ্যে ‘খারাপ স্পর্শ’ করায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল উত্তরপাড়া থানার পুলিস। সম্প্রতি উত্তরপাড়ার একটি মিষ্টির দোকানের ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যায়, অযাচিতভাবে এক নাবালিকার সঙ্গে আলাপ করে তাকে লাগাতার ‘ব্যাড টাচ’ করছে এক ব্যক্তি। সবার সামনে ঘটে যাওয়া ওই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই শিশুদের নিরাপত্তা নিয়ে শোরগোল পড়ে যায়। নেট নাগরিক মহলে রীতিমতো সমালোচনার ঝড় ওঠে। এই পরিস্থিতিতে নিজে থেকেই ময়দানে নামে উত্তরপাড়ার পুলিস। রবিবার ওই ভিডিও’র সূত্র ধরেই তল্লাশি শুরু হয়। শেষপর্যন্ত সোমবার দুপুরের পর ওই ব্যক্তির সন্ধান মেলে। তারপরেই উত্তরপাড়ার ভদ্রকালী থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের নাম বিকাশ আসপা। সে ভদ্রকালীর নিউ স্টেশন রোড এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় শিশু নির্যাতন সহ একাধিক অভিযোগ দায়ের হয়েছে। পুলিসের একটি সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনার তদন্তে মনোবিদদের সাহায্য নেওয়া হতে পারে। আপাতত, মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করে হেফাজতে নিতে চাইছেন পুলিসকর্তারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ