Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ের অভিযোগ, ধৃত যুবক

এক নাবালিকাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে জোড়াবাগান থানার পুলিশ মঙ্গলবার এক যুবককে গ্রেপ্তার করে।

নাবালিকাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ের অভিযোগ, ধৃত যুবক
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক নাবালিকাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে জোড়াবাগান থানার পুলিশ মঙ্গলবার এক যুবককে গ্রেপ্তার করে। ধৃতের নাম রাজ শঙ্কর। এদিন তাঁকে বিচারভবনের বিশেষ পকসো আদালতের ভারপ্রাপ্ত বিচারক দীপ্তেন্দ্রনাথ মিত্রের এজলাসে হাজির করা হয়। বিচারক তাঁকে ৭ জুলাই পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি সৈকত পান্ডে বলেন, সোমবার অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে ওই যুবকের বিরুদ্ধে বাল্যবিবাহ প্রতিরোধ ও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারিণী কিশোরীর মা সহ দু’জনের গোপন জবানবন্দির আবেদন এদিন মঞ্জুর করেছে আদালত। চলতি সপ্তাহে এই আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আদালত সূত্রের খবর।           

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ