Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রবীন্দ্র সরোবর লেকে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, ৪৫ মিনিট পর উদ্ধার দেহ

সাতসকালে শহর কলকাতায় চাঞ্চল্যকর ঘটনা। রবীন্দ্র সরোবর লেকে ফের জলে ডুবে মৃত্যু এক যুবকের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে লেকের এক নম্বর গেটের কাছে পাবলিক সুইমিংপুলে।

রবীন্দ্র সরোবর লেকে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, ৪৫ মিনিট পর উদ্ধার দেহ
  • ১৫ জুন, ২০২৫ ১৩:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালে শহর কলকাতায় চাঞ্চল্যকর ঘটনা। রবীন্দ্র সরোবর লেকে ফের জলে ডুবে মৃত্যু এক যুবকের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে লেকের এক নম্বর গেটের কাছে পাবলিক সুইমিংপুলে। ঝাঁঝিতে পা আটকে যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, এদিন সকাল সাতটা নাগাদ কেএমডিএর অধীনে থাকা পাবলিক সুইমিংপুলে সাঁতার কাটতে আসে নিখিল, অভিষেক ও শিভম নামের তিন বন্ধু। ওই সুইমিংপুলের জলে একটি নির্দিষ্ট সীমায় রেলিং দেওয়া রয়েছে। যারা সাঁতার জানে না, তাঁরা রেলিংয়ের মধ্যে স্নান করে। কিন্তু যারা সাঁতার জানে তারা রেলিংয়ের বাইরে যায়। রেলিংয়ের বাইরে কুড়ি ফুট এলাকা সাঁতারের জন্য নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু রেলিংয়ের ভিতরের জায়গাটির সাঁতার কাটার জন্য অযোগ্য, রক্ষণাবেক্ষণ না হওয়ার জেরে নোংরা জমে গিয়েছে, পলি জমেছে, গভীরতা নেই বলে অভিযোগ পরিবেশপ্রেমী এবং প্রাতঃভ্রমণকারীদের। তাই অনেকেই রেলিংয়ের বাইরে সাঁতার কাটে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তিন যুবক রেলিংয়ের বাইরে সাঁতার কাটতে চলে গিয়েছিল। নিখিলকে স্থানীয়রা বারণ করলে সে উঠে চলে আসে। কিন্তু অভিষেক ও শিভম কিছুদূর যেতেই ডুবে যেতে শুরু করে। লেকে যারা নিয়মিত সাঁতার কাটেন তাঁরা দ্রুত এগিয়ে এসে অভিষেককে উদ্ধার করলেও, শিভমকে বাঁচাতে পারেননি। সে তলিয়ে যায়।

ঘটনার প্রায় ৪৫ মিনিট পর শিভমকে জল থেকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। দ্রুত ওই যুবককে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে রবীন্দ্র সরোবর থানার পুলিস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ