Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

জলঢাকা নদীতে বন্ধুদের নিয়ে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, চলছে খোঁজ

জলঢাকা নদীতে বন্ধুদের নিয়ে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। রবিবার বিকেলে এই ঘটনা ঘটেছে।

জলঢাকা নদীতে বন্ধুদের নিয়ে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, চলছে খোঁজ
  • ৮ জুন, ২০২৫ ২০:০৬
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: জলঢাকা নদীতে বন্ধুদের নিয়ে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। রবিবার বিকেলে এই ঘটনা ঘটেছে। 

Advertisement

জানা গিয়েছে ময়নাগুড়ির আমগুড়ি এলাকায় একটি ফ্যাক্টরিতে কাজ করে কয়েকজন বন্ধু মিলে জলঢাকা নদীতে স্নান করতে যায়। নদীতে জল বেশি থাকায় জেলেরা যুবকদের বারবার বেশিদূর যেতে বারণ করেছিল । কিন্তু অভিযোগ,সেই যুবক জেলেদের কথা কর্ণপাত করেনি। হঠাৎ করেই বেশি জলে স্নান করতে যায় এক যুবক। সেই সময় ঘটে বিপত্তি। 

অতিরিক্ত জলে গিয়ে আর ফেরত আসতে পারেনি ওই যুবক। হঠাৎ করেই বেপাত্তা হয়ে যায় সে। বন্ধুরা এগিয়ে এসে চেষ্টা করেও তার খোঁজ পায়নি বলে দাবি। 

এদিকে এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় ময়নাগুড়ি থানার বিরাট পুলিস বাহিনী। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায়নি। যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় সমগ্র ময়নাগুড়ি জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

আইসি সুবল ঘোষ বলেন, "আমরা ময়নাগুড়ি থানার পক্ষ থেকে বিভিন্ন থানার সাথে যোগাযোগ করছি। বিভিন্ন থানা নদী এলাকায় নজর রাখছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। বন্ধুরা মিলে স্নান করতে গিয়ে এই বিপত্তি ঘটেছে।"

Advertisement
সম্পর্কিত সংবাদ