Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্ঘটনায় যুবকের মৃত্যু

শনিবার রাতে টিটাগড় থানা এলাকায় পথ দুর্ঘটনায় এক বাইকআরোহী যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম পাপ্পু হাজরা (৩৪)

দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • ২ মার্চ, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, বরানগর: শনিবার রাতে টিটাগড় থানা এলাকায় পথ দুর্ঘটনায় এক বাইকআরোহী যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম পাপ্পু হাজরা (৩৪)। তাঁর বাড়ি রহড়ার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের অরবিন্দপল্লিতে।

Advertisement

ওই যুবক গভীর রাতে বারাকপুরের দিক থেকে ওল্ড ক্যালকাটা রোড ধরে বাড়ি ফিরছিলেন। আচমকা বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তার পাশের দেওয়ালে ধাক্কা দেন। তাতে রাস্তাতেই ছিটকে পড়েন তিনি। এলাকাবাসীরা তাঁকে উদ্ধার করে বারাকপুর বিএনবসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

সম্পর্কিত সংবাদ