Bartaman Logo
১০ জুন, ২০২৬

পক্ষাঘাতগ্রস্ত স্বামীর সামনেই বৃদ্ধা স্ত্রীকে খুন, গ্রেপ্তার যুবক

পাশে শুয়ে পক্ষাঘাতগ্রস্ত স্বামী। আর তাঁর পাশেই ৭০ বছরের স্ত্রীর নিথর দেহ। গলা কাটা। রক্ত চুইয়ে ভিজে গিয়েছে গোটা বিছানা।

পক্ষাঘাতগ্রস্ত স্বামীর সামনেই বৃদ্ধা স্ত্রীকে খুন, গ্রেপ্তার যুবক
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: পাশে শুয়ে পক্ষাঘাতগ্রস্ত স্বামী। আর তাঁর পাশেই ৭০ বছরের স্ত্রীর নিথর দেহ। গলা কাটা। রক্ত চুইয়ে ভিজে গিয়েছে গোটা বিছানা। অথচ পক্ষাঘাতগ্রস্ত স্বামী এই হত্যাকাণ্ডের কিছুই টের পাননি। সকালে ফিজিও রুটিনমাফিক যখন ফিজিওথেরাপি করতে আসেন, তখনই খুনের বিষয় সামনে আসে। কর্ণাটকের বেঙ্গালুরুতে নীলমঙ্গল এলাকার হীরাপুরে মর্মান্তিক এই ঘটনা ঘটে। পুলিশ ইতিমধ্যেই স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করেছে। 

Advertisement

নিহত বৃদ্ধার নাম শোভা। তিনি পক্ষাঘাতগ্রস্ত স্বামী রঙ্গনাথকে নিয়ে থাকতেন। তাঁরা নিঃসন্তান। পুলিশ জানিয়েছে, গত ১৫ বছর ধরে রঙ্গনাথ প্যারালাইজড। ঘটনার দিন তাঁরা দু’জনেই প্রাতর্ভ্রমণে গিয়েছিলেন। শেষবারের মতো দু’জনকে বাড়ির বাইরে তখনই দেখা গিয়েছিল। পরদিন ফিজিও দেখেন যে ঘরের দরজা খোলা। বিছানায় রঙ্গনাথ শুয়ে রয়েছেন। আর তাঁর পাশে গলাকাটা অবস্থায় পড়ে রয়েছেন স্ত্রী শোভা। তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। জানা যায়, রাত দেড়টা-দুটো নাগাদ ওই খুনের ঘটনা ঘটে। পরে তদন্ত 
করে শিবকুমার নামে এক দোকানমালিকের খোঁজ পায় পুলিশ। সিসি ক্যামেরা খতিয়ে দেখে জানা যায়, টাকা চুরির লোভে রাত ১টা নাগাদ শিবকুমার শোভাদের বাড়ি ঢোকে। তখন দম্পতি ঘুমোচ্ছিলেন। প্রথমে সে গোটা বাড়ি তল্লাশি চালায়। তবে সেভাবে কোনও টাকা বা গয়না পায়নি। তারপরই শোভাদেবীর গলা কেটে খুন করে তাঁর পরনের সব গয়না নিয়ে পালিয়ে যায় শিবকুমার। পুলিশ তদন্তে জানতে পেরেছে, প্রায় ৬৫ লক্ষ টাকার সোনার গয়না চুরি করেছিল শিবকুমার। যে মোটরসাইকেলে করে শিবকুমার এসেছিল, সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি ঘাতক ছুরিও উদ্ধার করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ