Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তরুণীকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণে গ্রেপ্তার অভিযুক্ত যুবক

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তরুণীর সঙ্গে পরিচয় থেকে বন্ধুত্ব। এরপর তাঁকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

তরুণীকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণে গ্রেপ্তার অভিযুক্ত যুবক
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তরুণীর সঙ্গে পরিচয় থেকে বন্ধুত্ব। এরপর তাঁকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তে বিক্রম ঘোষ নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে কসবা থানা। তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে ওই তরুণীর সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে পরিচয় হয় অভিযুক্ত যুবকের। মোবাইল নম্বর আদানপ্রদানের পর দু’জনের কথা হতো। এই যুবক প্রথমে তরুণীকে প্রেমের ফাঁদে ফেলেন। তারপর তাঁকে দীঘা, মন্দারমণি সহ বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যান। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হোটেলগুলিতে তরুণীকে লাগাতার ধর্ষণ করেন ওই যুবক। কিন্তু সম্প্রতি তরুণী বিয়ের কথা বললে তাঁকে এড়িয়ে চলতে শুরু করেন যুবক। যোগাযোগও বন্ধ করে দেন। তারপরই তিনি কসবা থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ধর্ষণের কেস রুজু করে অভিযুক্তকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে।

অন্যদিকে, একটি বেসরকারি বাসের মধ্যে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই কিশোরীকে নিয়ে বিদ্যাসাগর হাসপাতালে যাচ্ছিলেন তার মা। গোপালনগর থেকে একটি বেসরকারি বাসে ওঠেন। অভিযোগ বাসে ওঠার পর থেকেই ওই নাবালিকাকে যৌন নিপীড়ন করছিলেন এক যুবক। তিনি প্রতিবাদ করলেও কথা শোনেননি। বাসটি বেহালা থানার সামনে আসতেই কিশোরীর মা চিৎকার করতে শুরু করেন। অন্য যাত্রীরাও এগিয়ে আসেন। এরপর তিনি বেহালা মহিলা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ