Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

ব্যাংককে দু’রাত কাটিয়ে আইফোন ‘ডুয়ো’ কেনার পরেও বাঁচবে টাকা!

দেশে আইফোন ডুয়োর দাম ৩ লক্ষ টাকা। কিনতে গেলে অ্যাকাউন্ট সাফ হয়ে যাবে। চিন্তা নেই। যদি কম দামে ফোন কিনতে হয় অর্থাৎ টাকা বাঁচাতে হয়, তাহলে সাতপাঁচ না ভেবে ব্যাংককের ট্রিপ প্ল্যান করুন।

ব্যাংককে দু’রাত কাটিয়ে আইফোন ‘ডুয়ো’ কেনার পরেও বাঁচবে টাকা!
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দেশে আইফোন ডুয়োর দাম ৩ লক্ষ টাকা। কিনতে গেলে অ্যাকাউন্ট সাফ হয়ে যাবে। চিন্তা নেই। যদি কম দামে ফোন কিনতে হয় অর্থাৎ টাকা বাঁচাতে হয়, তাহলে সাতপাঁচ না ভেবে ব্যাংককের ট্রিপ প্ল্যান করুন। ফ্লাইটে যাওয়া-আসা, দু’রাত থাকা খাওয়ার পর ফোন কিনে বাড়ি ফিরে আসুন। তারপরও বেশ কিছুটা টাকা বেঁচে যাবে। এমন মজার হিসাব সামনে আসতেই গোটা দেশে সাড়া পড়ে গিয়েছে।  আইফোন ডুয়ো। ফোল্ডেবল এই ফোন নিয়ে অ্যাপলপ্রেমীদের উৎসাহের অন্ত নেই। ১৬ অক্টোবর থেকে প্রি-অর্ডার ও ২৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিক্রি। তবে আমদানি শুল্ক, করের মারপ্যাঁচে পড়ে ভারতে ফোনের দাম অত্যন্ত বেশি। দেশে ফোনটির বেসিক মডেলের দাম ২ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা। অর্থাৎ প্রায় তিন লক্ষ টাকা। আর টপ-এন্ড ভ্যারিয়েন্টটির দাম ৪ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা। এক্ষেত্রে থাইল্যান্ড সহ একাধিক জায়গায় ফোনটির দাম তুলনামূলকভাবে অনেকটা কম। এরপরই নেটপাড়ায় নানা ধরনের পরামর্শের ছড়াছড়ি। ব্যাংককে ফোনটির দাম ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা। হাতে থাকছে ৭০ হাজার। এক্ষেত্রে ব্যাংকক যাওয়া-আসার ফ্লাইট খরচ পড়ছে ৩০ হাজার টাকা। দু’রাত হোটেলে থাকার জন্য খরচ হতে পারে ১০ হাজার টাকা। আশপাশে ঘোরাঘুরি ও খাবারের জন্য আরও ১৫ হাজার টাকা লাগতে পারে। তারপরও ১৫ হাজার টাকা বেঁচে যাবে। ভ্যারিয়েন্ট অনুযায়ী টাকার পরিমাণ আরও একটু বাড়তে পারে। এত টাকার ফোনের বিনিময়ে আর কী কী হতে পারে? এক্ষেত্রে ২০-২৫ গ্রাম সোনা কেনা যাবে। ছবি: এএফপি

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ