নয়াদিল্লি: দুধের বদলে পনির তৈরি হচ্ছে তেল, স্টার্চ এবং অন্যান্য উপকরণ দিয়ে। পোশাকি নাম পনির অ্যানালগ। অথচ পনির হিসাবে বিক্রি হচ্ছে। অজান্তে এগুলিকেই পনির বলে কিনছেন ক্রেতারা। এবার বিভ্রান্তি দূর করতে এগিয়ে এল খাদ্য নিয়ামক সংস্থা এফএএসএসআই। সংস্থার নির্দেশ, পনির অ্যানালগের ক্ষেত্রে আর পণ্যের লেবেলে পনির লেখা যাবে না। একইরকম নির্দেশিকা জারি হয়েছে চিজের ক্ষেত্রেও। শুধু পণ্যের লেবেলেই নয়, ক্রেতাদের হাতে পৌঁছানো (কনজিউমার টাচ পয়েন্ট) মেনু কার্ড বা অন্যত্রও তা উল্লেখ করতে হবে।



