Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

যৌনকর্মী পরিচয় দিয়ে ছবি পোস্ট, থানায় মহিলা

এক মহিলার নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে তাকে যৌনকর্মী পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। সমস্ত ঘটনা জানিয়ে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানালেন মহিলা।

যৌনকর্মী পরিচয় দিয়ে ছবি পোস্ট, থানায় মহিলা
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এক মহিলার নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে তাকে যৌনকর্মী পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। সমস্ত ঘটনা জানিয়ে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানালেন মহিলা। কয়েকমাস আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মালদহের সুজন রায় নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় শিলিগুড়ির ওই মহিলার। তাঁর অভিযোগ, পরিচয় গড়ে ওঠার পর মহিলার সোশ্যাল মিডিয়ার প্রোফাইল থেকে ছবি নিয়ে তাকে যৌনকর্মী পরিচয় দিয়ে নিজের ভুয়ো অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেয় অভিযুক্ত। ঘটনার কথা জানাজানি হতেই ওই মহিলা সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ