Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

যক্ষ্মা প্রতিরোধে ভ্যাকসিনেশন শুরু

শনিবার থেকে আলিপুরদুয়ার-১ ব্লকে যক্ষ্মা রোগ হওয়ার সম্ভাবনা আছে এমন মানুষদের চিহ্নিত করে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করল স্বাস্থ্যদপ্তর। এদিন বাবুরহাটে পাঁচকেলগুড়ি হাসপাতালে শিবির করে ভ্যাকসিন দেওয়া হয়।

যক্ষ্মা প্রতিরোধে ভ্যাকসিনেশন শুরু
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: শনিবার থেকে আলিপুরদুয়ার-১ ব্লকে যক্ষ্মা রোগ হওয়ার সম্ভাবনা আছে এমন মানুষদের চিহ্নিত করে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করল স্বাস্থ্যদপ্তর। এদিন বাবুরহাটে পাঁচকেলগুড়ি হাসপাতালে শিবির করে ভ্যাকসিন দেওয়া হয়। শিবির চলবে ৩১ মার্চ পর্যন্ত। সপ্তাহের প্রতিদিনই ভ্যাকসিন দেওয়া হবে। আলিপুরদুয়ার-১ ব্লক স্বাস্থ্য আধিকারিক ভাস্কর সেন বলেন, ভ্যাকসিন দেওয়ার আগে সম্ভাব্য যক্ষ্মা রোগীদের চিহ্নিত করা হয়েছে। একমাত্র চিহ্নিত করা মানুষদেরই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এদিন গোটা ব্লক থেকে ১৩০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ