Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

যোগী সরকারের সমালোচনা চন্দ্রিমার

অর্ধেক ভোটারই মেয়ে। তাই পরের বিধানসভা নির্বাচনে হাসতে হাসতে জিতবেন মমতা বন্দ্যোপাধায়। উত্তর দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে এমনটাই বললেন সংগঠনের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

যোগী সরকারের সমালোচনা চন্দ্রিমার
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইসলামপুর: অর্ধেক ভোটারই মেয়ে। তাই পরের বিধানসভা নির্বাচনে হাসতে হাসতে জিতবেন মমতা বন্দ্যোপাধায়। উত্তর দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে এমনটাই বললেন সংগঠনের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
Advertisement
মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী কী কী করেছেন, সম্প্রতি বিধানসভায় পেশ হওয়া বাজেটের প্রায় অর্ধেক মহিলাদের জন্য, সেকথাও তিনি উল্লেখ করেন। গঙ্গাসাগর ও কুম্ভমেলার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক দক্ষতা তুলে ধরেন চন্দ্রিমা। কুম্ভ মেলা পরিচালনায় উত্তর প্রদেশ সরকারের প্রশাসনিক অদক্ষতাও তুলে ধরেন তিনি।
শনিবার দুপুরে ইসলামপুর বাস টার্মিনাসের মুক্তমঞ্চে ‘আলাপচারিতা’ নামে কর্মিসভা হয়। সেখানে চন্দ্রিমা বলেন, স্বশক্তিকরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান মেয়েরা কখনও ভোলে না। সংবিধানে লেখা আছে লিঙ্গ বৈষম্য করা যাবে না। মমতাও ভেদাভেদ করেন না। তিনি ক্ষমতায় এসেই পঞ্চায়েতে মহিলাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ করেছেন। প্রায় ৪ লক্ষ কোটি টাকার বাজেটের অর্ধেক বরাদ্দই মহিলাদের জন্য।
এরপরেই যোগী সরকারের তুমুল সমালোচনা করেন চন্দ্রিমা। তাঁর কথায়, কুম্ভমেলায় কত মানুষের মৃত্যু হয়েছে, তার কেউ খোঁজ রাখে না। উত্তরপ্রদেশ সরকার মৃত পুণ্যার্থীদের ডেথ সার্টিফিকেট দেয় না। এখানে ময়নাতদন্ত কী করে হবে? এতবড় একটি মেলায় তারা প্রশাসনিক দক্ষতার পরিচয় দিতে পারেনি।
এদিন মঞ্চ থেকে ‘দিদি’ নামে একটি বই প্রকাশ করেন চন্দ্রিমা। যার ট্যাগ লাইন মহিলাদের সাথে, মহিলাদের পাশে। বইটি ২৭ জানুয়ারি প্রকাশ হয়েছিল। এরপর যে জেলায় সম্মেলন হচ্ছে, সেখানেও প্রকাশ করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ