বলিউডে ডেবিউ করতে চলেছেন গোবিন্দা পুত্র যশবর্ধন আহুজা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সাই রাজেশের পরিচালনায় একটি ছবিতে কাজ করবেন তিনি। এই আবহে শোনা যাচ্ছে, এই ছবিতে থাকবেন ইরফান খানের পুত্র বাবিল খানও। সূত্রের খবর, যশবর্ধন ছাড়াও ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। সেই চরিত্রে কোনও জনপ্রিয় মুখকেই নির্বাচন করতে চাইছিলেন নির্মাতারা। ইতিমধ্যে বাবিলের কাছে অফার গিয়েছে বলে খবর।
Advertisement
একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাবিলকে। এর আগে একাধিক প্রোজেক্টে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন ইরফান খান পুত্র। এই ছবিতে তাঁর কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে।



