Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বজবজ: কালীতলা আশুতি থানার চট্টা পাঁচপাড়া মসজিদের কাছে এক যুবতীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতের নাম সারা নিশাত (১৯)। তিনি বিএ দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। এদিন সকাল দশটার সময় ওই ছাত্রী ঘরের দরজা না খোলায় বাড়ির লোকজন ডাকাডাকি করেন। শেষে দরজা ভেঙে ঢুকে দেখা যায়, গলায় দড়ি দিয়ে ঝুলছেন ওই পড়ুয়া। একটি সুইসাইড নোট পেয়েছে পুলিস। তাতে লেখা, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মানসিক অবসাদ থেকে এই ঘটনা বলে পুলিসের সন্দেহ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ