Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

যুবতীকে মার, গ্রেপ্তার যুবক

প্রেমের সম্পর্কের মাঝেই অন্যত্র বিয়ে ঠিক করে নেওয়ায় যুবতীকে মারধর। কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা পড়তেই মারধরে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃত যুবকের নাম আকাশ আলি।

যুবতীকে মার, গ্রেপ্তার যুবক
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: প্রেমের সম্পর্কের মাঝেই অন্যত্র বিয়ে ঠিক করে নেওয়ায় যুবতীকে মারধর। কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা পড়তেই মারধরে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃত যুবকের নাম আকাশ আলি।  কালিয়াগঞ্জের রাধিকাপুর এলাকার বাসিন্দা সে। বুধবার রাতে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে। 
Advertisement
জানা গিয়েছে, গত ছয় মাস ধরে কালিয়াগঞ্জের ওই যুবতীর সঙ্গে আকাশের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি যুবতীটি আরেক যুবকের সঙ্গে বিয়ের রেজিস্ট্রি করে নেন। সেই কথা জানতে পেরেই অভিযুক্ত যুবক ওই যুবতীকে মারধর করে। এবং তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। যুবতীটি পুলিসের দ্বারস্থ হয়েছেন। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। বৃহস্পতিবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়।
 
Advertisement
সম্পর্কিত সংবাদ