ক্রিকেট তারকা যুবরাজ সিংয়ের বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে। গত অগস্টেই এমন ঘোষণা হয়েছিল। কিন্তু মুখ্য চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে এতদিন জল্পনা চলছিল। অবশেষে সামনে এল একটি নাম। সিদ্ধান্ত চতুর্বেদি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিদ্ধান্তকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তাঁর ‘স্বপ্নের চরিত্র’ যুবরাজ সিং। ক্রিকেট লেজেন্ডের বায়োপিকে অভিনয় করার সুযোগ পেলেন তিনি নিজেকে ‘সৌভাগ্যবান’ বলে মনে করবেন বলে জানিয়েছেন অভিনেতা। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা। তবে কি যুবরাজ সিংয়ের বায়োপিকে দেখা যাবে সিদ্ধান্তকে? যদিও নির্মাতাদের তরফে এখনও কোনও ঘোষণা হয়নি। উল্লেখ্য, গত অগস্টে দু’জন প্রযোজক যুবরাজের বায়োপিকের কথা ঘোষণা করেন।



