Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, আটক ৫

শুক্রবার রাতে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এক গৃহবধূ সহ পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে মাল থানার পুলিস। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম বিশ্বজিৎ দত্ত (২৫)। বাড়ি মাল পুরসভার ৫নং ওয়ার্ডে।

যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, আটক ৫
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নাগরাকাটা: শুক্রবার রাতে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এক গৃহবধূ সহ পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে মাল থানার পুলিস। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম বিশ্বজিৎ দত্ত (২৫)। বাড়ি মাল পুরসভার ৫নং ওয়ার্ডে। শুক্রবার রাতে মালবাজার শহর লাগোয়া সোনগাছি চা বাগান মোড় এলাকার যাত্রী প্রতীক্ষালয় থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাঁকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিস সুপার সমীর আহমেদ বলেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ