Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যুবকের অস্বাভাবিক মৃত্যু রিজেন্ট পার্কে

যুবকের অস্বাভাবিক মৃত্যু রিজেন্ট পার্কে
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিজেন্ট পার্কে অস্বাভাবিক মৃত্যু। পূর্ব পুঁটিয়ারিতে বাগানপাড়া এলাকায় বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতের নাম রাহুল গুরুং (২৩)। ঘরের সিলিং ফ্যান থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিস। যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ